ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়ক যশ। কেজিএফ সিনেমার সুবাদে পুরো বিশ্ব চিনেছে তাকে। সেই সঙ্গে হয়েছে দেশ-বিদেশে অগনিত ভক্ত। প্রিয় অভিনেতার বিশেষদিন খানিকটা বিশেষভাবে রাঙাতে চান ভক্তরা। বিভিন্নভাবে উদযাপনের ব্যবস্থার পাশাপাশি একের পর এক থাকে চমক। তাই হতে যাচ্ছিল। কিন্তু দিনটি হল বিষাদের।

আজ ছিল দক্ষিণী তারকা যশের জন্মদিন। বিশেষ দিনে প্রিয় নায়কের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে প্রাণ গেল মুরালি, নবীন ও হনুম নামের তিন যুবকের। কর্নাটকের গদগ জেলায় ঘটনাটি ঘটেছে।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়ে, সোমবার সকাল বেলায় এলাকার তিন যুবক যশের এক ছবির ব্যানার বানিয়ে টানাতে যায়। ব্যানারটি টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিন যুবক। ব্যানারটি ধাতব ফ্রেম দিয়ে তৈরি ছিল, যা একটি হেসকম তারের সংস্পর্শে আসে। ঘটনার পর লক্ষ্মেশ্বর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এলাকার বিধায়ক যশকে অনুরোধ করেছেন মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে। সোমবার সোশাল মিডিয়ায় যশ একটি পোস্ট করেন। যেখানে তিনি লেখেন, ‘জন্মদিনে শহর থেকে দূরে থাকব। তাই এবার আর ভক্তদের সঙ্গে দেখা করতে পারব না।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments