বৃহস্পতিবার, ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকযুক্তরাষ্ট্রে শুধু লাশ আর লাশ : প্রতি মিনিটে মারা যাচ্ছে ১.৩৩ জন
spot_img
spot_img

যুক্তরাষ্ট্রে শুধু লাশ আর লাশ : প্রতি মিনিটে মারা যাচ্ছে ১.৩৩ জন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

শুধু লাশ আর লাশ। এত্ত লাশ যুক্তরাষ্ট্র সাম্প্রতিক ইতিহাসে দেখেনি কখনো। প্রতি মিনিটে সেখানে মারা যাচ্ছেন কমপক্ষে ১.৩৩ জন মানুষ। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২০২৮ জন মানুষ। করোনা ভাইরাসে একটি একক দেশে একদিনে ২ হাজারের বেশি মানুষ মারা যাওয়ার প্রথম রেকর্ড এটি। শুক্রবারের দিনটিকে তাই ‘ডেডলিয়েস্ট ডে’ বা ভয়াবহ দিন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সব মিলে শুধু যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাসে মারা গেছেন প্রায় ১৯,০০০ মানুষ। আক্রান্তের সংখ্যা ক্রমশ আকাশ ছুঁইছে।

শুক্রবার পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা কমপক্ষে ৫ লাখ। যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস মহামারির প্রাণকেন্দ্রে রয়েছে নিউ ইয়র্ক রাজ্য। যুক্তরাষ্ট্রে যত মানুষ মারা গেছেন তার অর্ধেকই এই রাজ্যের। মৃতদের মধ্যে রয়েছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। বিভিন্ন মিডিয়ার হিসাব অনুযায়ী এখানে বসবাস করেন প্রায় ৪ লাখ বাংলাদেশি। তাদের মধ্যে বিরাজ করছে চরম হতাশা। ঘর থেকে বের হতে পারছেন না তারা। ফুরিয়ে গেছে তাদের অনেকের ঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। সেগুলোর অর্ডার দিয়ে সরবরাহ পেতে অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন।

লন্ডনের অনলাইন দ্য ডেইলি মেইল বলছে, শুক্রবার একদিনে যুক্তরাষ্ট্রে মারা গেছেন কমপক্ষে ২০২৮ জন মানুষ। সব মিলে সেখানে শুক্রবার মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮,৭৯৮। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫ হাজার ৪৭৮ জন। এর ফলে এই ভাইরাস সংক্রমণে বিশে^র সবচেয়ে খারাপ অবস্থা সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে। স্পেনে মোট মারা গেছেন ১৬,০৮১ জন। সে হিসেবে স্পেন, ইতালি, বৃটেন, চীনকে পিছনে ফেলেছে যুক্তরাষ্ট্র। এদিকে করোনা মহামারিতে বিশ^জুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে এক লাখ। এর মধ্যে নিউ ইয়র্কে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৭৭৯। ফলে শুধু এ রাজ্যেই মারা গেছেন মোট ৭,৮৪৪ জন। প্রতিবেশী নিউ জার্সি এ দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত রাজ্য। সেখানে শুক্রবার মারা গেছেন ২২৫ জন। সব মিলিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৯৩২। আক্রান্ত হয়েছেন ৫৪,৫৮৮ জন।

নতুন করে আরেক আতঙ্ক দেখা দিয়েছে। তাতে বলা হচ্ছে, মিশিগান রাজ্য হতে পারে করোনা ভাইরাসের নতুন হটস্পট বা প্রাণকেন্দ্র। শুক্রবার সেখানে মারা গেছেন ২০৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২৮১। শুক্রবার সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৭৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ২২,৭৮৩। শুক্রবার ছিল যুক্তরাষ্ট্রের জন্য যেন অভিশপ্ত। এদিন সেখানে পূর্বাভাষের চেয়ে অনেক বেশি মানুষ মারা গিয়েছেন। দুদিন আগে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইন্সটিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন থেকে একটি পূর্বাভাষ দেয়া হয়। তাতে বলা হয়, শুক্রবার করোনা ভাইরাসে মারা যেতে পারেন ১৯৮৩ জন মানুষ। কিন্তু সেই পূর্বাভাষের চেয়েও অনেক বেশি মানুষ মারা গেছেন এদিন। এত্ত এত্ত মানুষের মৃতদেহ সমাহিত করতে দেয়া হয়েছে গণকবর। এসব কবর খুঁড়তে ব্যবহার করা হয় যন্ত্র।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments