শুক্রবার, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকযুদ্ধবিরতির ঘোষণা দিল ভারত ও পাকিস্তান
spot_img
spot_img

যুদ্ধবিরতির ঘোষণা দিল ভারত ও পাকিস্তান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: একে অপরের সামরিক স্থাপনায় হামলা-পাল্টা হামলার মধ্যেই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান। এ বিষয়ে উভয় দেশ একটি সমঝোতা সই করেছে। শনিবার (১০ মে) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান ও ভারত তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

সংবাদমাধ্যমের কথা বলার সময় তিনি বলেন, দিনভর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত ছিল, যার ফলে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছিল। তিনি এই প্রক্রিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভূমিকা বিশেষভাবে স্বীকার করেন।

পাকিস্তানি মন্ত্রী বলেন, ইসলামাবাদ সর্বদা তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস না করে এই অঞ্চলে শান্তির জন্য প্রচেষ্টা চালিয়েছে।

পৃথকঅভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ভারত ও পাকিস্তান আজ গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধের বিষয়ে একটি সমঝোতা সই করেছে।

তিনি উল্লেখ করেন, ভারত সর্বদা সকল ধরণের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় এবং আপোষহীন অবস্থান বজায় রেখেছে। এটি অব্যাহত থাকবে।

 

ডেইলি শেয়ারবজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments