বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকযুদ্ধবিরতি চুক্তির খবরে গাজায় ফিলিস্তিনিদের উল্লাস
spot_img
spot_img

যুদ্ধবিরতি চুক্তির খবরে গাজায় ফিলিস্তিনিদের উল্লাস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুদ্ধবিরতির প্রস্তাবের শর্তে সম্মত হয়েছে ইসরায়েল-হামাস। এ খবর প্রকাশের সঙ্গে সঙ্গে গাজার রাস্তায় নেমে উল্লাস করছেন ফিলিস্তিনিরা।

এদিকে গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ এলাকার মানুষের উল্লাসের কিছু ছবি প্রকাশ করেছে সংবাদমাধ্যমে। এতে যুদ্ধবিরতির খবর পেয়ে ফিলিস্তিনিদের আনন্দ-উল্লাস করতে দেখা যায়। দীর্ঘদিন পর ফিলিস্তিনিদের মধ্যে এমন দৃশ্য দেখা গেল।

এর আগে এক প্রতিবেদনে বলা হয়, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ১৫ মাসের ইসরাইলি আগ্রাসনের অবসান হতে যাচ্ছে। হামাসের একজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।

ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামাস যুদ্ধবিরতি চুক্তিতে শেষ মুহূর্তের দাবি পেশ করেছে। কাতারের আলোচনার অবস্থা নিয়ে একটি সংবাদ সম্মেলন করার আগে হামাসের ওই কর্মকর্তা বিবিসির সঙ্গে কথা বলেন।

ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মিশরের সঙ্গে গাজার দক্ষিণ সীমান্তের একটি গুরুত্বপূর্ণ ভূমি নিয়ে তারা ফিলাডেলফি করিডোর সম্পর্কে নতুন দাবি জানিয়েছে। মাসের পর মাস ধরে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments