বুধবার, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকযুদ্ধ বন্ধে মস্কো ও কিয়েভকে মুখোমুখি বৈঠকে বসতে হবে: যুক্তরাষ্ট্র
spot_img
spot_img

যুদ্ধ বন্ধে মস্কো ও কিয়েভকে মুখোমুখি বৈঠকে বসতে হবে: যুক্তরাষ্ট্র

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনায় আর মধ্যস্থতা না করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘ যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার ওয়াশিংটন এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, আলোচনায় তাদের ‘সহযোগিতার পদ্ধতি বদলাচ্ছেন’ এবং ‘বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়ে বৈঠকে’ তারা আর অংশ নেবেন না। মস্কো ও কিয়েভকে এখন যুদ্ধ বন্ধে ‘সুনির্দিষ্ট’ প্রস্তাবনা হাজির করতে হবে এবং সংঘাত বন্ধে মুখোমুখি বৈঠকে বসতে হবে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী এ যুদ্ধ যে ‘দ্রুতই শেষ হচ্ছে না’ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বৃহস্পতিবার তা স্বীকার করে নিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কয়েক দিনের মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতা থেকে পিছু হটল ওয়াশিংটন। এরই মধ্যে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে অস্ত্র সরবরাহে ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনকে সবুজ সংকেত দিয়েছেন বলেও জানিয়েছে কয়েকটি সূত্র।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার আগে, এমনকি খনিজ চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগের কয়েক সপ্তাহেও এই যুদ্ধ নিয়ে ইউক্রেনকেই সবচেয়ে বেশি দোষারোপ করেছেন ট্রাম্প। তবে সম্প্রতি পুতিনের ওপর তাঁর হতাশা বাড়তে দেখা যাচ্ছে। ক্রেমলিন কিয়েভের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসার আগ্রহ দেখালেও, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা। ওই প্রস্তাবে ইউক্রেনের যেসব এলাকা মস্কোর দখলে রয়েছে, সেগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার কথা ছিল না। যুদ্ধ-পূর্ববর্তী ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশের নিয়ন্ত্রণই এখন রুশ বাহিনীর হাতে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, উভয় পক্ষই শান্তি প্রতিষ্ঠায় অপরের শর্তগুলো কী তা জানে। এখন চুক্তিতে আসা এবং এই সংঘাত বন্ধ করাটা পুরোপুরি তাদের ওপর নির্ভর করছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments