রবিবার, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদযুদ্ধ বিরতির খবরে ইতিবাচক পুঁজিবাজার
spot_img
spot_img

যুদ্ধ বিরতির খবরে ইতিবাচক পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের স্বস্তি দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের এই খবরে বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে এবং এর ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৮ এপ্রিল) বাজারটিতে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টা অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৩২ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৮৯ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২৪ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০ পয়েন্টে অবস্থান করছে এবং ‘ডিএস-৩০’ সূচক ৪৬ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩৮৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৭৮ টির, দাম কমেছে ০৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ০৪ টি কোম্পানির শেয়ারদর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments