রবিবার, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়যেমন থাকবে আগামী ৩ দিনের আবহাওয়া
spot_img
spot_img

যেমন থাকবে আগামী ৩ দিনের আবহাওয়া

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। তবে এর প্রভাব এখনও বাংলাদেশে পড়েনি। ফলে আগামী তিনদিন দেশের আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তবে শেষের দিকে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ শনিবার (২ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী তিনদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আগামী সোমবার (৪ নভেম্বর) চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

প্রথম ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতে সামান্য কমতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টা দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এদিকে, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- এ সময়ের প্রথম দিকে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

উল্লেখ, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ফেনীতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এ ছাড়া ঢাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যথাক্রমে ৩৩.৯ ডিগ্রি ও ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ফেনী ও পটুয়াখালী ১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া বরিশাল, সন্দ্বীপ, রাজারহাটে হালকা বৃষ্টি হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments