শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদযে কারণে বিএসসি’র ইপিএস এতো বাড়ল
spot_img
spot_img

যে কারণে বিএসসি’র ইপিএস এতো বাড়ল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তৃতীয় প্রান্তিক (জানুয়ারি’২২-মার্চ’২২) আর্থিক প্রতিবেদনে প্রায় তিনগুণ বেশি ইপিএস দেখিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেড। অন্যদিকে নয় মাসে ইপিএস বৃদ্ধি দেখিয়েছে ৪ গুণ। ইপিএসের এতো বৃদ্ধির কারণ সম্পর্কে কোম্পানিটি জানিয়েছে, আন্তর্জাতিকভাবে শিপিং সেক্টরে জাহাজ ভাড়া অনেকাংশ বৃদ্ধি পাওয়ায় ২০২০-২১ অর্থ বছরে ৩য় ত্রৈমাসিকের তুলনায় ২০২১-২০২২ অর্থবছরের ৩য় ত্রৈমাসিকে নীট লাভ অনেকাংশ বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে ২০২১-২০২২ অর্থ বছরে ৩য় ত্রৈমাসিকে শেয়ার প্রতি নীট আয় বৃদ্ধি পেয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৩১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.১৭ টাকা। এছাড়া নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ১১.৫৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.৮৩ টাকা।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments