মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনরকস্টারদের নিয়ে দিনব্যাপী ‘ব্যান্ড ফেস্ট উদযাপন’
spot_img
spot_img

রকস্টারদের নিয়ে দিনব্যাপী ‘ব্যান্ড ফেস্ট উদযাপন’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রায় এক দশক আগে কিংবদন্তী ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে শুরু হয় ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। প্রতিবছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে ওঠে এই উত্সব। তবে ব্যান্ডসংগীত নিয়ে আইয়ুব বাচ্চুর দেখা সেই স্বপ্ন আরও বিস্তৃত পরিসর গতবছর।

বাংলা ব্যান্ড নিয়ে আইয়ুব বাচ্চুর স্বপ্ন এবং চ্যানেল আইয়ের সেই উদ্যোগের সঙ্গে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) যুক্ত হয়ে ১ ডিসেম্বর বাংলাদেশে ‘ব্যান্ড মিউজিক ডে’ বলে ঘোষণা দেওয়া হয়। সেই সাথে ডিসেম্বরের প্রথম শুক্রবার জমকালো আয়োজনে কনসার্ট আয়োজন করার পরিকল্পনা করা হয়।

সেই ধারাবাহিকতায় গতকাল সকাল ১১টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে আয়োজন করা হয় ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০২৩’। যদিও বামবা’র পক্ষ থেকে রাজনৈতিক কারণ দেখিয়ে এবারের আয়োজন স্থগিত রাখার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। নির্বাচনের পর বড় পরিসরে ফেস্টটি আয়োজনের কথা জানায় তারা। তবে একদিন পরই অনুষ্ঠিত হলো উত্সবটি।

এবারের আসরে পারফর্ম করেছে অবসকিওর, আর্ক, ভাইকিংস, চাইম, ব্ল্যাক, ম্যাকানিক, স্টোন, সাস্টেইন, এফ মাইনর, নাটাই, ব্রহ্মপুত্র এবং ব্যান্ড তরুণ। আরও পারফর্ম করেছেন মেহরীন এবং চ্যানেল আই সেরাকণ্ঠ ৭ম আসরের শিল্পীরা।

এবারের আয়োজনের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেছেন ইজাজ খান স্বপন। তিনি বলেন, ‘প্রায় এক দশক আগে কিংবদন্তী আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল ব্যান্ড ফেস্ট। এরপর থেকে আমরা প্রতিবছরই উত্সবটি আয়োজন করছি।

তবে গতবছর বলা চলে, আইয়ুব বাচ্চুর দেখা স্বপ্ন আমরা অনেকটাই বাস্তবে রূপ দিতে পেরেছিলাম। অনেক বড় পরিসরে আর্মি স্টেডিয়ামে উত্সবটি আয়োজন করা হয়েছিল। আমাদের উদ্যোগের সাথে যুক্ত হয় বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অসোসিয়েশন (বামবা)। আমরা এবারও জমকালো আয়োজনে কনসার্ট আয়োজন করার পরিকল্পনা করেছিলাম। তবে এ বছর নির্বাচনী কার্যকলাপের কারণে সেটি বিস্তৃত পরিসরে না হলেও ছোট পরিসরে করতে পেরেছি, এটাই বড় বিষয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments