শনিবার, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওরবি‘র আইপিও আবেদনের তারিখ নির্ধারণ
spot_img
spot_img

রবি‘র আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিওতে আবেদন আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে বিএসইসির ৭৪১তম কমিশন সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

তথ্যমতে, কোম্পানিটি অভিহিত মূল্যে ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি শেয়ার ছাড়বে। এর মাধ্যমে কোম্পানির কর্মকর্তারা পাবেন ১৩৬ কোটি ৫০ হাজার ৯৩৪টি শেয়ার। এর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহ করবে। এই টাকা দিয়ে কোম্পানিটি নেটওয়ার্ক সম্প্রসারণ ও আইপিও বাবদ খরচ করা হবে।

৩১ ডিসেম্বর ২০১৯ সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১২ টাকা ৬৪পয়সা।

রবির ইস্যু-ম্যানেজার হিসেবে কাজ করছে দেশের অন্যতম মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments