
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড রাইট শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ১০ টাকা মূল্যের ৩ কোটি ৯ লাখ ৯৩ হাজার ৩০৪টি সাধারণ শেয়ার প্রতিটি ৩০ টাকা মূল্যে (শেয়ারপ্রতি ২০ টাকা হারে প্রিমিয়ামসহ) রাইট শেয়ার ইস্যু করে। বিদ্যমান দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইটস শেয়ার ইস্যু করা হয়। এর মাধ্যমে মোট ৯২ কোটি ৯৭ লাখ ৯৯ হাজার ১২০ টাকা মূলধন সংগ্রহ করবে।
জানা গেছে, কোম্পানিটি এ রাইট শেয়ারের অর্থ দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ, নেটওয়ার্ক সিস্টেম আপগ্রেডেশন, নেটওয়ার্কের আওতাধীন এলাকা সম্প্রসারণ ও রাইট ইস্যুসংক্রান্ত খরচে ব্যবহার করবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments