বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলারাওয়ালপিন্ডিতে ১১৭ রানের লিড নিয়ে থামলো বাংলাদেশ
spot_img
spot_img

রাওয়ালপিন্ডিতে ১১৭ রানের লিড নিয়ে থামলো বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাওয়ালপিন্ডি টেস্টে নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ৫৫৬ রানে থেমেছে বাংলাদেশ। এবং ১১৭ রানের লিড পেয়েছে টাইগাররা।

পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিনে ৫৫৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। টাইগারদের ব্যাটিংয়ে ভীত দেন অভিজ্ঞ মুশফিক ও ওপেনার সাদমান ইসলাম। তবে আক্ষেপে পুড়েছেন এই দুই ব্যাটার। সাদমান ৭ রানের জন্য সেঞ্চুরি  আর মুশফিক ৯ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছেন। সাদমান ১৮৩ বলে ৯৩ ও মুশফিক করেছেন ৩৪১ বলে ১৯১ রান।

এছাড়াও ফিফটি করেছেন আরও তিনজন ব্যাটার। মুমিনুল ৭৬ বলে ৫০, লিটন দাস করেন ৭৮ বলে ৫৬ রান। মুশফিকের সঙ্গে দারুণ ব্যাটিং করেছেন মেহেদি হাসান মিরাজ।

মুশফিক আউট হলেও ক্রিজে ছিলেন মিরাজ। সেঞ্চুরির পথেই ছিলেন তিনি। তবে সেঞ্চুরি করার আগেই ১৭৯ বলে ৭৭ রান করে সাজঘরে ফিরে যান এই অলরাউন্ডার।

শেষ পর্যন্ত মোট ১৬৭ ওভার ৩ বলে ৫৫৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে নাসিম শাহ নিয়েছেন ৩টি উইকেট।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments