শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যরাঙ্গাবালীতে ভেসে আসা টর্পেডোটি উদ্ধার করলো নৌ-বাহিনী
spot_img
spot_img

রাঙ্গাবালীতে ভেসে আসা টর্পেডোটি উদ্ধার করলো নৌ-বাহিনী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পটুয়াখালীর রাঙ্গাবালীতে সমুদ্র থেকে খালে ভেসে আসা টর্পেডোটি উদ্ধার করেছে নৌবাহিনী। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার মৌডুবী ইউনিয়নের মীরকান্দা গ্রামের ভাঙ্গার খাল থেকে এ টর্পেডোটি উদ্ধার করে বানৌজা শের-ই-বাংলা ঘাটির সদস্যরা। বর্তমানে এটিকে বানৌজা শের-ই-বাংলা ঘাটিতে নিয়ে যাওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গাবালী থানার ওসি হেলাল উদ্দিন। তবে এটি কোন দেশ থেকে এসেছে সেটি নিশ্চিত করতে পারেননি কেউ।

এর আগে গতকাল দুপুরে টর্পেডোটি ভেসে আসে। এটির দৈর্ঘ্য প্রায় ২৭ ফুট ও প্রস্থ ৩ ফুট। এটি ভেসে আসার পর বিকালে উদ্ধার কার্যক্রম শুরু করে নৌবাহিনী ও কোস্টগার্ড।

ওসি হেলাল উদ্দিন বলেন, টর্পেডোটি বর্তমানে শের-ই-বাংলা নৌঘাটিতে নিয়ে যাওয়া হচ্ছে। এটি পরীক্ষা নিরীক্ষা করবে নৌ-বাহিনী।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments