ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইল লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদ অনুযায়ী কোম্পানি লোকসানে রয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.১ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৬ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৩৪ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩ টাকা ২৩ পয়সা নেগেটিভ।
এছাড়া, শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৩০ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments