ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে শেষ হওয়া অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৫৩ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৫৪ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪ টাকা ৯৭ পয়সা।
আগামী ২০ জানুয়ারি, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments