বৃহস্পতিবার, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদরিং সাইনের ফেব্রিক-ডাইং বিভাগের কার্যক্রম ১৫ দিন বন্ধ
spot_img
spot_img

রিং সাইনের ফেব্রিক-ডাইং বিভাগের কার্যক্রম ১৫ দিন বন্ধ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি রিং সাইন টেক্সটাইলস লিমিটেডের ফেব্রিক ও হ্যাং ডাইং বিভাগের কারখানার কার্যক্রম ১৫ দিনের জন্য সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৭ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রক্ষণাবেক্ষণজনিত সমস্যা, পণ্যের গুণগত মান নিয়ে উদ্বেগ এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

কোম্পানির আরও জানিয়েছে, বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ এবং বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ অনুযায়ী প্রাথমিকভাবে নির্ধারিত ১৫ দিনের জন্য সংশ্লিষ্ট বিভাগের প্ল্যান্ট ও কারখানার কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে। সংশ্লিষ্ট বিভাগের রক্ষণাবেক্ষণসংক্রান্ত সমস্যা দীর্ঘস্থায়ী হওয়া, পণ্যের গুণগত মান নিয়ে উদ্বেগ এবং উৎপাদন সক্ষমতা উন্নয়নের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

এদিকে, সাময়িক বন্ধের মেয়াদ বাড়ানোর প্রয়োজন হলে অথবা কারখানার কার্যক্রমের বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন ঘটলে নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। তবে কোম্পানির বিজ্ঞপ্তিতে শুধু ফেব্রিক ও হ্যাং ডাইং বিভাগের কার্যক্রম সাময়িক বন্ধ রাখার কথা বলা হয়েছে। অন্য বিভাগের কার্যক্রম বন্ধের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

রিং সাইন টেক্সটাইলস শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০১৯ সালে। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫০০ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির শেয়ার সংখ্যা ৫০ কোটি ৩ লাখ ১৩ হাজার ৪৩টি।

সর্বশেষ ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৬ দশমিক ৪৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২ দশমিক ৭৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে দশমমিক ০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬০ দশমিক ৭৬ শতাংশ শেয়ার রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments