মঙ্গলবার, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিরিজার্ভ বেড়ে ফের ৩২ বিলিয়ন ডলার
spot_img
spot_img

রিজার্ভ বেড়ে ফের ৩২ বিলিয়ন ডলার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ বেড়ে ফের ৩২ বিলিয়ন ডলারের ঘরে উঠেছে। রোববার দিন শেষে রিজার্ভ ছিল ৩২ দশমিক ০২ বিলিয়ন (১০০ কোটিতে এক বিলিয়ন) ডলার। একই সঙ্গে গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৬৮ বিলিয়ন ডলার।

চলতি মাসের শুরুতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় পরিশোধের পর রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারের ঘরে নেমে গিয়েছিল।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ধরে রাখার পাশাপাশি পরিমাণ বাড়ানোর পদক্ষেপ নিয়েছে।

এ কারণে বাজার থেকে যেমন ডলার কিনছে, তেমনি বৈদেশিক ঋণের অর্থও ছাড় করার পদক্ষেপ নিয়েছে। ফলে রিজার্ভ বাড়ছে। বড় বড় দায় শোধের পর রিজার্ভ কমলেও পরবর্তীতে তা বেড়ে আগের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে।

এছাড়া রিজার্ভ বাড়ানোর পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও বৈদেশিক ঋণের অর্থ ছাড় একটি বড় ভূমিকা রাখছে। আমদানি ব্যয়ও নিয়ন্ত্রণে রয়েছে।

তবে রপ্তানি আয় সামান্য কমেছে। এটি বাড়ানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক ও সরকার থেকে নানা ধরনের নীতি সহায়তা দেওয়া হচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments