ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিষ্ঠান সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১৪ পয়সা। গত বছর একই সময়ে ই্পিইউ হয়েছিল ০১ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে ক্রয় মূল্যে ইউনিট প্রতি সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৭০ পয়সা। আর বাজার মূল্যে সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৩৭ পয়সা।
ফান্ডটি পরিচালনার দায়িত্বে আছে দেশের প্রথম বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এইমস অব বাংলাদেশ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments