ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি অনুমোদিত মূলধন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি অনুমোদিত মূলধন বাড়াবে ১ হাজার ৮০০ কোটি টাকা। কোম্পানিটি এর জন্য অনুমতিও পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি সাধারণ শেয়ার ইস্যু করার মাধ্যমে অনুমোদিত মূলধন ১৮০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৫০০ কোটি টাকায় উন্নীত করবে।
এর আগে, কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৮০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৫০০ কোটি টাকায় উন্নীত করার জন্য বৃহস্পতিবার ২০ মার্চ, ২০২৪ তারিখ অনুমোদন দেয় অর্থ মন্ত্রণালয়।
কোম্পানিটি সেবার মান বৃদ্ধি, খেলাপী ঋণ আদায় ও ঋণ বিতরণে বৈচিত্র আনয়নের মাধ্যমে ২০২৩ সালে মুনাফাসহ সকল আর্থিক সূচকে রেকর্ড সৃষ্টি করে। খেলাপী ঋণ আদায়, আমানতের প্রবৃদ্ধি, ঋণ বিতরণ, নতুন হিসাব খোলা, লোকসানী শাখা কমানো ও অটোমেটেড চালনসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে এই কোম্পানি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.


































Recent Comments