ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এখন থেকে কোম্পানিটির নাম ‘ রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’-এর পরিবর্তে ‘ রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’ হবে। ২৩ আগস্ট থেকে কোম্পানিটি রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments