ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রথম প্রান্তিক (জানুয়ারি’২৩-মার্চ’২৩) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩২ টাকা ১৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির আয় ছিল ১৯ টাকা ২৫ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২০৮ টাকা ৯৮ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ২১৯ টাকা ৯০ পয়সা।
এছাড়াও শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ৭৫ টাকা ১৪ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments