মঙ্গলবার, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলারোনালদোকে নিয়ে মুখে কুলুপ পর্তুগাল কোচের
spot_img
spot_img

রোনালদোকে নিয়ে মুখে কুলুপ পর্তুগাল কোচের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপের প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর থেকে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো। পুরো ম্যাচ জুড়ে মাত্র ২৫ বার বল ছোঁয়া এবং দ্বিতীয়ার্ধে সহজ কিছু সুযোগ নষ্ট করায় তাকে একাদশ থেকে বাদ দেওয়ার দাবিও উঠেছে। চারপাশের এত সব আলোচনা আর খবরের ভিড়ে একটাই বড় প্রশ্ন- উজবেকিস্তানের বিপক্ষে মঙ্গলবারের গুরুত্বপূর্ণ ম্যাচে রোনালদো কি শুরুর একাদশে থাকছেন?

বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হতে যাওয়া ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে একাদশ নিয়ে অবধারিত প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেসকে। তবে দলের ‘পোস্টার বয়’কে শুরুর একাদশে রাখা হবে কি না, তা নিয়ে একদমই মুখ খোলেননি তিনি। মার্তিনেস বলেন, ‘আমি এখনই শুরুর একাদশ নিয়ে কিছু বলতে পারছি না। কারণ, আমার ফুটবলারদেরই আমি এখনো এ ব্যাপারে কিছু জানাইনি।’

প্রথম ম্যাচে রোনালদোকে কেন তুলে নেওয়া হলো না, তা নিয়ে টেলিভিশন টকশো থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা হচ্ছে। তবে বাইরের এসব আলোচনাকে একদমই পাত্তা দিচ্ছেন না পর্তুগাল কোচ, ‘আমরা বিশ্বকাপ খেলছি, তাই চারপাশে একটু শোরগোল ও উত্তেজনা থাকবেই। তবে আমাদের পুরো মনোযোগ দলের ওপর। আমরা মানসিকভাবে শক্তিশালী এবং দল আগের চেয়েও অনেক বেশি ঐক্যবদ্ধ।’
রোনালদোর নাম সরাসরি উচ্চারণ না করলেও তার প্রতি হওয়া সমালোচনাকে ‘অন্যায্য ও অনৈতিক’ বলে আখ্যা দেন মার্তিনেস। এরপর সিআরসেভেনের প্রতি নিজের অগাধ বিশ্বাসের কথা জানিয়ে কোচ বলেন, ‘প্রতিপক্ষের ডি-বক্সে সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে ক্রিশ্চিয়ানোই সেরা। তার ক্যারিয়ারের পরিসংখ্যানই এর বড় প্রমাণ। পর্তুগালের হয়ে গত ৩২টি ম্যাচ দেখলেই বুঝবেন, সে কীভাবে মুভমেন্টের মাধ্যমে জায়গা তৈরি করে নেয়।’

চলতি ২০২৬ বিশ্বকাপেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ইতিহাসের সর্বোচ্চ ৬টি বিশ্বকাপ খেলার অনন্য রেকর্ড গড়েছেন। তবে এই বিশ্বমঞ্চে মেসি ইতিমধ্যেই দুই ম্যাচে ৫ গোল করে নিজের মোট বিশ্বকাপ গোলসংখ্যাকে ১৮-তে নিয়ে গেছেন। অন্যদিকে এখনো গোলের দেখা পাননি সিআর সেভেন। আজ উজবেকিস্তানের বিপক্ষে জালের দেখা পেলেই ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ৬টি বিশ্বকাপে গোল করার অবিস্মরণীয় রেকর্ড গড়বেন এই আল নাসর তারকা।
রোনালদোর সাম্প্রতিক ফর্ম যেমনই হোক, তাকে এক চুলও ছাড় দিতে রাজি নন উজবেকিস্তানের ইতালিয়ান কোচ ফাবিও ক্যানাভারো। ব্যালন ডি’অর জয়ী এই সাবেক ডিফেন্ডার পর্তুগালের মহাতারকাকে নিয়ে নিজের ডিফেন্ডারদের সতর্ক করে দিয়ে বলেন, ‘বক্সের ভেতর রোনালদোর মতো খেলোয়াড়কে ভুলেও একা রাখা যাবে না। ফ্রি-কিক হোক বা কর্নার—যেকোনো পরিস্থিতি থেকে ও গোল করতে পারে। তাই ক্রিশ্চিয়ানোর ওপর আমাদের বাড়তি নজর রাখতেই হবে।’

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments