ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সাপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ২৩ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের সাথে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দরও কমেছে। এদিন টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৭ টাকা বা ৮.৪০ শতাংশ। শেয়ারের সর্বশেষ দর হয়েছে ৯০ টাকা ৩০ পয়সা। এদিকে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৭.৫৫ শতাংশ দর বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং জেমিনি সি ফুডের ৭.৪৮ শতাংশ দর বেড়ে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
আজ গেইনার তালিকায় আরোও রয়েছে- হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ, অ্যাপেক্স ফুডস, সিঙ্গার বাংলাদেশ, লিগ্যাসি ফুটওয়্যার, সিভিও পেট্রোকেমিক্যাল, বঙ্গজ লিমিটেড এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.


























Recent Comments