
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ৪১৭ বারে ৫ লাখ ১২ হাজার ৮৯৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বিডিকম অনলাইনের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১২০ বারে ৭১ লাখ ৭ হাজার ২৯৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৬ কোটি ৬৮ লাখ ৯০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সুরিদ ইন্ডাস্ট্রিজের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৮৭ বারে ৩০ লাখ ৮২ হাজার ২৩৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৪০ লাখ ৭০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অ্যাডভেন্ট ফার্মার ৯.৬৫ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৯.৬৪ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৮.৩৩ শতাংশ, ফু-ওয়াং ফুডসের ৮.০৫ শতাংশ, এএফসি এগ্রো বায়োটেকের ৮ শতাংশ, এস.এস. স্টিলের ৭.৪৪ শতাংশ এবং বাংলাদেশ থাই অ্যালুমিনিয়ামের ৭.৪০ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments