ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৭ আগস্ট, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৮০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৩ টাকা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আরডি ফুড লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা বা ৮.৯৩ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৪২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে পেনিনসুলা চিটাগং লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ৩০ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্যাসিফিক ডেনিমস, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, রিজেন্ট টেক্সটাইল, কুইন সাউথ টেক্সটাইল,ইউনিয়ন ক্যাপিটাল, ইন্টারন্যাশনাল লিজিং ও ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
























Recent Comments