ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ৩০ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ৫৬ টাকা বা ২২.৬০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ দর হয়েছে ৩০৩ টাকা ৮০ পয়সা। ক্রাউন সিমেন্ট লিমিটেডের শেয়ারের দর ৪ টাকা ৮০ বা ৬.৪৫ শতাংশ বেড়ে তালিকার দ্বিতীয় এবং হাক্কানী পাল্প ও পেপার মিলস লিমিটেড ৩ টাকা ৩০ পয়সা বা ৫.৯৬ শতাংশ শেয়ারের দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন গেইনার তালিকায় আরোও রয়েছে- ইস্টার্ণ হাউজিং, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, রহিমা ফুড, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, যমুনা ব্যাংক এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments