ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রধম কার্যদিবস রোববার, ১৫ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে নর্দান ইসলামি ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৮.২৬ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৫২ টাকা ৪০ পয়সা। এদিকে এম্বি ফার্মাসিউটিক্যালসের দর ৬৩ টাকা ৯০ বা ৭.৪৯ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং লিব্রা ইনফিউশনস লিমিটেডের ৬৫ টাকা ৯০ পয়সা বা ৬.২৪ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- ইউনিয়ন ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা, ন্যাশনাল টি, খান ব্রাদাস, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ এবং বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments