
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ২৩ জুন, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে সালভো কেমিক্যাল লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিকে পেপার প্রসেসিংয়ের শেয়ার দর ১২ টাকা ১০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং মনোস্পুল পেপারের শেয়ার দর ১৫ টাকা ২০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া এ তালিকায় আরও রয়েছে- সোনালী আঁশ, বিএসআরএম স্টিল, ওয়ালটন, রেনাটা, সোনালী পেপার, ওয়াটা কেমিক্যাল এবং আফতাব অটোমোবাইলস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments