ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ২০ এপ্রিল, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিকে সেনা ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৯৫ শতাংশ বেড়ে এ তালিকার দ্বিতীয় স্থানে এবং শাইনপুকুর সিরামিক্সের শেয়ার দর ৯.৮২ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- মিডল্যান্ড ব্যাংক পিএলসি, সোগারগাঁও টেক্সটাইলস, এপেক্স ফুটওয়্যার, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, অগ্রণী ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments