ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বিক্রেতা সংকটে পড়ে ৫ কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছিল এ ৫ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ইনডেক্স অ্যাগ্রো ও এমএল ডাইং লিমিটেড।
তথ্য মতে, আজ বেলা ১২টা পর্যন্ত অ্যাডভেন্ট ফার্মার স্ক্রিনে ৫ লাখ ৯৬ হাজার ৮৭৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২১ টাকা দরে লেনদেন হয়।
এদিকে একই সময়ে সুহৃদ ইন্ডাস্ট্রিজের স্ক্রিনে ৮ লাখ ২৯ হাজার ২৩১টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ১৫ টাকা।
একই সময়ে ইনডেক্স অ্যাগ্রো ও এমএল ডাইংয়ের শেয়ারে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments