ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ১৯ মে, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বোচ্চ ১৮ কোটি ৯৪ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে ই-জেনারেশনের আজ ১৫ কোটি ৪৫ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় দ্বিতীয় স্থানে এবং আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৪ কোটি ৪ লাখ ৮৫ হাজার টাকার ইউনিট লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
এছাড়া আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে আরও রয়েছে ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, ইউনিলিভার, লাভেলো, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ এবং রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.



























Recent Comments