ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ৪ আগস্ট, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির আজ লেনদের হয়েছে ৪৮ কোটি ৬২ লাখ ৭১ হাজার টাকার শেয়ার। এদিকে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির আজ ১৮ কোটি ৫৯ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় দ্বিতীয় এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ৬ কোটি ৫৬ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লেনদেনের শীর্ষ ১০ এর তালিকায় আরও রয়েছে- এক্সপ্রেস ইন্সুরেন্স, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, গ্রামীণফোন, টেকনো ড্রাগস, বেক্সিমকো, মিডল্যান্ড ব্যাংক এবং শামপুর সুগার মিলস লিমিটেড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments