ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ২৫ আগস্ট, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৯৮ লাখ ৪৬ হাজার টাকার। এদিকে গ্রামীণফোনের ৩১ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের ৩০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থান রয়েছে।
এছাড়া, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিটিক্যাল, লাভেলো এবং এনআরবি ব্যাংক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.




























Recent Comments