ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ২২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার লেনদেন করেছে ১৭ কোটি ৯৯ লাখ ১ হাজার টাকার। এবং সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড ১৭ কোটি ৫৪ লাখ ৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- দেশবন্ধু পলিমার, ইউনিয়ন ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, জেমিনী সি ফুড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments