শনিবার, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদরোববার সূচকের উত্থানে লেনদেন শুরু
spot_img

রোববার সূচকের উত্থানে লেনদেন শুরু

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ২৩ মার্চ, ২০২৫ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়েছে। তবে এ সময় কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ১৬ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৩৯ কোটি ২৮ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২০২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬১ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৮.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৬ পয়েন্টে।

ডিএসইতে ৩৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৮ টির, কমেছে ১৫৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২ টির।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৬৬ লাখ ২১ হাজার ১২০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!