
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব চ্যান্সারি ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে দূতাবাসের নিজস্ব এ চ্যান্সারি ভবন উদ্বোধন করেন তিনি।
রোমের ভায়া দেল অ্যান্তারতাইদ এলাকায় ২৩ দশমিক ৯ কাঠা জায়গার ওপর বাংলাদেশ দূতাবাস অবস্থিত। বেজমেন্টে দুই তলাসহ পাঁচতলা বিশিষ্ট বাংলাদেশ দূতাবাসের নিজস্ব এ চ্যান্সারি ভবন।
চ্যান্সারি ভবন উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা, প্রধানমন্ত্রীর মেয়ে, ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিল অব নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার অ্যান্ড অটিজম অব বাংলাদেশের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ পুতুল।
বাংলাদেশ দূতাবাস ভবনের নিজস্ব এ চ্যান্সারি ভবনের ফলে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আরও সহজে সেবা পাবেন।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভবনটি ঘুরিয়ে দেখান। এ সময় দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























Recent Comments