
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
অনিবার্য কারণবশত পরিচালনা পর্ষদ সভা স্থগিত করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্খিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের বোর্ড সভা ১১ ফেব্রুয়ারি, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এ সভা স্থগিত করা হয়েছে। উক্ত সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। তবে স্থগিতকৃত সভার নতুন তারিখ, সময় পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
























Recent Comments