ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ আগামী তিন মাসের জন্য কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন এ.কে.এম. কামরুজ্জামান-কে। তিনি ২০ মে, ২০২৪ তারিখ থেকে এই পদে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও কোম্পানির হেড অব অপারেশন হিসেবে দায়িত্ব পালন করবেন এ.কে.এম. কামরুজ্জামান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments