মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলালঙ্কানদের ৭৬ রানে গুটিয়ে বড় জয় নিউজিল্যান্ডের
spot_img
spot_img

লঙ্কানদের ৭৬ রানে গুটিয়ে বড় জয় নিউজিল্যান্ডের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের কাছে দাড়াতেই পারেনি শ্রীলঙ্কা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের শুরুটাও হল জয় দিয়ে। লঙ্কানদের মাত্র ৭৬ রানে অলআউট করে ১৯৮ রানে বিশাল জয় ছিনিয়ে এনেছে টম ল্যাথামের দল।

অকল্যান্ডে টস জিতে কিউইদের আগে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভার পূর্ণ করার তিন বল আগেই ২৭৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন ওপেনার ফিন অ্যালেন। ফিফটির কাছে গিয়ে ফিরে আসেন ড্যারিল মিচেল (৪৭) ও রাচিন রবীন্দ্র (৪৯)। লঙ্কানদের হয়ে ৪ উইকেট নেন চামিকা করুনারত্নে। ২টি করে উইকেট পান কাসুন রাজিথা এবং লাহিরু কুমারা। একটি করে উইকেট নেন দিলশান মদুশাঙ্কা ও দাসুন শানাকা।

রান তাড়া করতে নেমে হেনরি শিপলের তোপে মাত্র ৭৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। চামিকা করুনারত্নে ১১ এবং লাহিরু কুমারা করেন ১০ রান। বাকিদের মধ্যে কেউই দশের ঘরও ছুঁতে পারেননি।

নিউজিল্যান্ডের হয়ে শিপলে নেন ৫ উইকেট। ২টি করে উইকেট পান ড্যারেল মিচেল এবং ব্লেয়ার তিকনার। রান আউট হন নুয়ানিদু ফার্নান্দো।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments