সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদলভ্যাংশ পাঠিয়েছে ৭ কোম্পানি
spot_img
spot_img

লভ্যাংশ পাঠিয়েছে ৭ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের সাত কোম্পানি গত ৩১ ডিসেম্বর ২০২২, গত ৩০ জুন ২০২২ এবং গত ৩১ ডিসেম্বর ২০২১ সালে সমাপ্ত অর্থবছরের ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।

কোম্পানিটির আলোচ্য হিসাব বছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। আলোচিত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।

তাছাড়া রেকিট বেনকিজার গত ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানিটির ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

গত ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত সময়ে কোম্পানিটি ৯৮০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

ইনফর্মেশন সার্ভিসেস গত ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ে কোম্পানিটি ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

সিটি জেনারেল ইন্সুরেন্স গত ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত সময়ে কোম্পানিটি সাড়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

রিলায়েন্স ইন্সুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। গত ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ে কোম্পানিটি ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
এছাড়াও, ইউনিয়ন ব্যাংক ঘোষিত ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। ব্যাংকটি গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য বোনাস শেয়ার সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে জমা দিয়েছে। এবং কনফিডেন্স সিমেন্ট গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য বোনাস শেয়ার সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে জমা দিয়েছে।
উল্লেখ্য, আলোচিত হিসাব বছরে ইউনিয়ন ব্যাংক মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে, এর মধ্যে ৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। এবং কনফিডেন্স সিমেন্টের আলোচিত হিসাব বছরে মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে। এর মধ্যে ৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments