রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদলভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানালো সিএপিএম ইউনিট ফান্ড
spot_img
spot_img

লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানালো সিএপিএম ইউনিট ফান্ড

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড সিএপিএম ইউনিট ফান্ডের ইউনিটধারীদের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে ফান্ডটির ট্রাস্টি কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী, গত ৩০জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ফান্ডের ইউনিটধারীরা কোনো ডিভিডেন্ড পাবেন না। আলোচিত বছরে ফান্ডটলোকসান করায় লভ্যাংশ না দেওয়ার এ সিদ্ধান্ত নেয় কমিটি।

বুধবার (২০ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর ডিভিডেন্ড এই সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে ফান্ডটির ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটে প্রতি ৩ টাকা ৭৮ পয়সা লোকসান হয়েছে। আগের বছর ইউনিট প্রতি ১৮ টাকা ৫২ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে ক্রয়-মূল্যের ভিত্তিতে ফান্ডের প্রতিটি ইউনিটের সম্পদ মূল্য (এনএভি) ছিল ১০৯ টাকা ১৮ পয়সা, যা বাজারমূল্যে ছিল ৮১ টাকা ২২ পয়সা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে সিএপিএম কোম্পানি লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments