
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসির পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির ইজিএম আগামী ১৮ অক্টোবর, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি সংঘস্বরকের আর্টিকেল অব অ্যাসোসিয়েশনে কিছু বিধান অর্ন্তভুক্ত করার জন্য ইজিএম করবে। কোম্পানিটি ঋণ সুবিধার জন্য সম্পত্তি বন্ধক রাখবে। এবং কোনো সহযোগী কোম্পানি বা তৃতীয় পক্ষ লাইবিলিটিজ নিরাপত্তার জন্য সুরক্ষার নিশ্চয়তা দেবে। এর পরিচালনা পর্ষদ ইজিএমের মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছ থেকে সম্মতি নিবে।
উল্লেখ্য, কোম্পানিটি আগামী ২৬ সেপ্টেম্বর ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments