বুধবার, ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদলেনদেনের প্রথম দিনেই এক্সপ্রেসের চমক
spot_img
spot_img

লেনদেনের প্রথম দিনেই এক্সপ্রেসের চমক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সদ্য তালিকাভুক্ত কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের প্রথম দিন। এদিন কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৫ টাকা বা ৫০ শতাংশ।

তথ্যমতে, সোমবার কোম্পানিটি সর্বশেষ ১৫ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫১ বারে ৮৭ হাজার ৭৬৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। আজ ইউনিটটির দর বেড়েছে ৬০ পয়সা বা ১০ শতাংশ। এদিন ফান্ডটি সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। ফান্ডটি ১৬৩ বারে  ৭ লাখ ৪৬ হাজার ৩২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৭ লাখ টাকা
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মিরাকল ইন্ডাস্ট্রিজ, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ইস্টার্ন ক্যাবলস, কে অ্যান্ড কিউ ও এমবি ফার্মাসিটিক্যালস লিমিটেড। সূত্র: ডিএসই

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments