ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ৯ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনটিতে লেনদেনের পরিমান আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন লেনদেনের শীর্ষে রয়েছে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ৫৩ কোটি ৯১ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এবং শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৮ টাকা ১০ পয়সা। কোম্পানিটি ৭ হাজার ৭৬৭ বারে ১ কোটি ৩৯ লাখ ৭২ হাজার ২৪৪টি শেয়ার লেনদেন করেছে।
এছাড়া ফু-ওয়াং ফুডসের ৩২ কোটি ৯৭ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় দ্বিতীয় স্থানে এবং জেনারেশন নেক্সট ফ্যাশান্স লিমিটেডের ২৫ কোটি ৩৪ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
আজ লেনদেনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে- খান ব্রাদার্স, ইনট্রাকো, এডিএন টেলিকম, রূপালী লাইফ ইন্সুরেন্স, অলিম্পিক এ্যাক্সেসোরিজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস এবং আলিফ ম্যানুফ্যাকচারিং।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.


































Recent Comments