ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ১২ মার্চ, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে এসএস স্টিল লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ৩২ কোটি ৫০ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৫ টাকা ৭০ পয়সা। এদিকে দিনটিতে ৩১ কোটি ২ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন এবং ৩০ কোটি ৬২ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং সিরামিক লিমিটেড।
এছাড়া এই তালিকায় আরও রয়েছে- গোল্ডেন সন, লাভেলো, আলিফ ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মা, বেস্ট হোল্ডিংস, ফরচুন সুজ এবং আফতাব অটোমোবাইলস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments