ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৩৫ কোটি ১৬ লাখ ০৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড শেয়ার লেনদেন করেছে ১৬ কোটি ১ লাখ ০২ হাজার টাকার। এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৫ কোটি ২৩ লাখ ০২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সি পার্ল বিচ রিসোর্ট, সোনালী পেপার, দেশবন্ধু পলিমার, জেমিনী সি ফুড, এইচ আর টেক্সটাইল, ফু-ওয়াং ফুডস এবং রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments