ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ২৮ আগস্ট, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রেনাটা পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির২২ কোটি ৬৫ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে এইচ আর সিটি ব্যাংকের ২২ কোটি ১১ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস ২১ কোটি ৮ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক পিএলসি, কাসেম ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, বিকন ফার্মা, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


























Recent Comments