ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ২৮ আগস্ট, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ৩৬ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে রবি আজিয়াটার ৩২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ব্র্যাক ব্যাংকের ২৭ লাখ ৮৪ হাজার ৪৪ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিটি ব্যাংক পিএলসি, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, অগ্নি সিস্টেমস পিএলসি, ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস এবং খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


























Recent Comments