ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ৬ অক্টোবর, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ২৬ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে সোনালী পেপারের ২৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং রূপালি লাইফ ইন্স্যুরেন্সের ২২ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদাস্, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিভিও পেট্রোকেমিক্যাল, প্রগতি ইন্সুরেন্স, ওরিয়ন ইনফিউশন, সামিট এলায়েন্স এবং কে এন্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


























Recent Comments