ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৮ সেপ্টেম্বর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি সর্বশেষ শেয়ার লেনদেন করেছে ১৩৫.১০ টাকায়। আজ ৮ হাজার ৯৯৯ বারে ১ কোটি ১৭ লাখ ৭৯ হাজার ৩২১টি শেয়ার ১৫৬ কোটি ৮৮ লাখ টাকায় লেনদেন করে কোম্পানিটি।
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে ওরিয়ন ফার্মা আজ ১০ হাজার ৭৪০ বারে ১ কোটি ৭ লাখ ৮ হাজার ৭২৩টি শেয়ার ১৪৮ কোটি ৬৪ লাখ ৬০ হাজার টাকায় লেনদেন করে। কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন দর হয়েছে ১৩৫ টাকা ৩০ পয়সা।
এছাড়াও শাইন পুকুর সিরামিক্সের আজ সর্বশেষ শেয়ার লেনদেন করে ৫৭ টাকা ২০ পয়সায়। কোম্পানিটি ১ কোটি ৩১ লাখ ৪২ হাজার ৬৬৮টি শেয়ার ৭২ কোটি ৭৫ লাখ টাকায় লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনে শীর্ষ ১০ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী পেপার, ইস্টার্ন হাউজিং, জেএমআই হসপিটাল, আইপিডিসি, বিএসসি, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments